দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলে পত্রিকার স্টিকার লাগানো একটি মাইক্রোবাস থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করেছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার রাতে শহরের রূপবানী সিনেমা হলের সামনে চেকপোস্টে থামার সংকেত দিলে মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশের ধাওয়ার মুখে সড়কের ওপর গাড়ি রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, রাতে শহরের মেইন রোডের রূপবানী সিনেমা হলের সামনে ট্রাফিক ইন্সপেক্টর মো. হারুন অর রশিদের নির্দেশনায় এটিএসআই জহুরুলের নেতৃত্বে আকস্মিক চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হলে চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন।
পরে ট্রাফিক পুলিশের সদস্যরা মাইক্রোবাসটির পিছু নিলে কিছু দূর যাওয়ার পর সেটি সড়কের ওপর রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশ মাইক্রোবাসটি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা জব্দ করে।
আটক মাইক্রোবাসটির সামনে টাইমস২৪.নেট লেখা পত্রিকার স্টিকার লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এই কর্মকর্তা বলেন, মাইক্রোবাসটি থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এমএস/